সর্বশেষঃ

লালমোহন উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

ভোলার লালমোহন উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। লালমোহন উপজেলা পরিষদের হলরুমে বুধবার (৬ অক্টোবর) অক্টোবর সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সঞ্চালনায় এবং উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ সভাপতিত্বে সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, প্রকৌশলী মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আরো অনেকে।
সভায় যে সব বিষয় নিয়ে আলোচনা হয় তা হলো- লালমোহন হাসপাতালের সামনে প্রতিদিন প্রায় ৭/৮টি প্রাইভেট এ্যাম্বুলেন্স পার্কিং করে রাখার কারনে প্রতিনিয়ত রোগীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাছাড়া হাসপাতালের কর্মচারীরা ছাগল ও ভেড়া পালন করছে যা ছাড়া থাকার কারনে পরিবেশ নষ্ট হচ্ছে। আগামী মাসে লালমোহন উপজেলা অডিটরিয়াম উদ্বোধন করা হবে। লালমোহন কৃষি অফিসের সাথে সমন্বয় না করে খাল খননের ফলে অনেক এলাকায় কৃষি ফলনের ক্ষতি হচ্ছে। মা ইলিশ রক্ষায় লালমোহনের সকল বরফ মিলের বিদ্যুৎ লাইন কেটে দেয়া হয়েছে, এছাড়া বিদ্যুৎ লাইনের উপরে থাকা সকল গাছ কেটে দেয়া হয়েছে এটি চলমান প্রক্রিয়া। লালমোহন পৌরসভার বিদ্যুৎ বিল বাবদ প্রায় ২০ লক্ষ টাকা বকেয়া রয়েছে। লালমোহন পৌরসভা বিদ্যুৎ অফিস ও আবাসিকসহ ৫টি ভবনের কর নির্ধারণ করেছে ১৩ লক্ষ টাকা যা অনান্য পৌরসভার তুলনায় অনেক বেশি। বর্তমানে সরকারি নির্দেশনা অনুযায়ী লালমোহনের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে এবং স্বাস্থবিধি মেনে শ্রেণি কক্ষ পরিচালনা করা হচ্ছে। সামনে এসএসসি, দাখিল ও এইচ এসসি, আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে এতে সকলের সহযোগিতা চাওয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।