সরকারী নিবন্ধন পাওয়ায় অনলাইন তরঙ্গ নিউজের সম্পাদক মণ্ডলীকে ভোলা প্রতিনিধি ইয়ামিনের শুভেচ্ছা

সত্য প্রকাশে সর্বপ্রথম এই স্লোগানে একঝাঁক তরুণ উদিয়ামান সংবাদকর্মী নিয়ে এগিয়ে চলা অনলাইন তরঙ্গ নিউজ.ডটকম সরকারী নিবন্ধন পাওয়ায় দ্বীপ জেলা ভোলা প্রতিনিধি ইয়ামিন হোসেন পত্রিকার সম্পাদক মণ্ডলী কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।
শনিবার রাতে ঢাকার তেজগাঁও নাখালপাড়া তরঙ্গ নিউজের কার্যালয়ে তরঙ্গ নিউজের সম্পাদক আবদুল ওয়াদুদ বাবুর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে ব্যবস্থাপনা সম্পাদক দেলোয়ার হোসেন ও বার্তা সম্পাদক মানজুর আলম কে ফুলেল শুভেচ্ছা জানান ইয়ামিন হোসেন।
এ সময় সদ্য নিবন্ধন পাওয়া তরঙ্গ নিউজ এর সম্পাদক আবদুল অদুদ বলেন, দীর্ঘ পাঁচ বছর ধরে একঝাঁক তরুণ সংবাদকর্মী নিয়ে আমরা কাজ করে আসছি, আমরা ইতিমধ্যে পাঠকের মন জয় করতে পেরেছি ইনশাল্লাহ।
একটি বস্তুনিষ্ঠ সংবাদপত্র হিসেবে দেশ বিদেশে পাঠকের মাঝে স্থান করে নিবে বলেও জানান তিনি।
ভোলা প্রতিনিধি ইয়ামিন হোসেন বলেন ২০১৭ সাল থেকে তরঙ্গ নিউজ পরিবারের সাথে আমি সম্পৃক্ত, একঝাঁক শিক্ষিত তরুণ সংবাদকর্মী নিয়ে এই পরিবারের যাত্রা।
দেশের হাজারো ভুঁইফোড় পত্রিকার মাঝে সরকারের নীতিমালা বাস্তবায়ন করে বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে আজ পোর্টাল নিবন্ধন হয়েছে আর আমি সেই নিবন্ধন পোর্টালের প্রতিনিধি এটা সত্যিই গর্বের বিষয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।