সর্বশেষঃ

ভোলার ইলিশায় ব্যাটারি চোরের সাথে সখ্যতার প্রতিবাদে মানববন্ধন

ইলিশা জংশনে বাজারে ইজিবাইক (অটোরিক্সা) ব্যাটারি চোরের সাথে পুলিশের সখ্যতার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে মৌলভীর হাট হোসাইনিয়া মাদ্রাসার সামনে ইলিশা রোডে এ মানববন্ধন করেন ইজিবাইক চালকবৃন্দ।
এ সময় অভিযোগে চালকরা বলেন, ব্যাটারি চোর বিল্লালকে আমরা সন্দেহ করে অভিযোগ করলে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এস,আই ছিদ্দিক চোর বিল্লালকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করেন। তখন ব্যাটরি চুরির বিষয় স্বীকার করেন বলে জানান আবু তাহের, মাইনুদ্দিন ফারুক ও কাদের। এসময় ব্যাটারির মুল্য বাবদ ১ লাখ ৩৫ হাজার টাকা পরিশোধ করার প্রতিশ্রুতি দেন বিল্লাল। অতঃপর রাত ২টার দিকে ব্যাটারি উদ্ধার করে পুলিশ। পুলিশ আমাদের ব্যাটারি আমাদেরকে বুঝিয়ে দিয়ে চোরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন না করে কেন ছেড়ে দেয়া হলো। বক্তারা আরো বলেন, চোরকে ছেড়ে দেয়ায় ইহাই প্রতিয়মান হয় যে চোরের সাথে পুলিশের গোপন সখ্যতা থাকতে পারে।
এ বিষয়ে ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিসুর রহমান জানান, এ বিষয়ে আমি অবগত নই। বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করবো।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।