ভোলায় চ্যানেল আই’র ২৩তম জন্মদিন পালন

উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে ভোলায় চ্যানেল আই এর ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভোলা প্রেসক্লাবে কেককেটে জন্মদিনে উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক আবু তাহের। ছিল আলোচনা সভা ও কেক কাটার আয়োজন।
স্বাধীনতার ৫০ এ চ্যানেল আই ২৩ এ শ্লোগানকে নিয়ে চ্যানেল আই এর অনুষ্ঠানের উপর নানা আলোচনা করেন বক্তারা। আরটিভি প্রতিনিধি অমিতাভ অপু’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকীব, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।
আরো বক্তব্য রাখেন, সমকাল ও সময় টিভি’র স্টাফ রিপোর্টার নাসির লিটন, নারী নেত্রী ও শিক্ষকা শারমিন জাহান শ্যামলি, আবৃত্তি শিল্পি সাংবাদিক মশিউর রহমান পিংকু। শুভেচ্ছা বক্তব্য রাখেন চ্যানেল আই’র জেলা প্রতিনিধি হারুন উর রশীদ। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।