সর্বশেষঃ

ভোলায় জেলা আ’লীগ সভাপতির উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ভোলায় জেলা আওয়ামীলীগ সভাপতি কর্তৃক আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) শহরের চিলি কনভেনশন সেন্টারে সকাল ১১ টায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য এডভোকেট রাধেশ্যাম দত্ত, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীন, বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় পরিষদের সাবেক সদস্য যুবনেতা মঈনুল রহমান তুহিন, বঙ্গবন্ধু পরিষদ ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক অসীম সাহা, ভোলা জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন, ভোলা পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবকলীগ নেতা শামসুল ইসলাম শিপন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আজিজ মেহরাব ও মেহেদি হাসান সদ্দাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী শোয়েব, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান শান্ত প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রনি। আলোচনা সভা শেষে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।