চরফ্যাশনে ঝুঁকিপূর্ণ ৯ কেন্দ্রে বিশেষ বাহিনী মোতায়েন : পুলিশ সুপার
বাংলাদেশে ইউনানী আয়ুর্বেদিক ডিপ্লোমা চিকিৎসকদের উচ্চ শিক্ষা একান্ত অপরিহার্য : ডঃ আতাউর রহমান

ভোলায় এ্যাজেন্সি ফর ইনফেকশাস ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (এইড-ক্যাপ) এর মিলনায়াতন মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ভোলা সেমিনার-২১, ডিপ্লোমা দেশীয় চিকিৎসাকদের উচ্চ শিক্ষার সেমিনারের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডঃ আতাউর রহমান সাবেক প্রতিষ্ঠানা অধ্যক্ষ কাম অধীক্ষক সরকারী ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ডিমরপুর-১৩ (ঢাবি) ঢাকা, বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যার বেন-টি আর এম ০০৩ প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক, অধ্যক্ষ ডঃ আতাউর রহমান বহিঃবিভাগ হাসপাতাল, ভোলা।
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজের সভাপতি বক্তব্যে ড. আল্লামা হাকীম আতাউর রহমান বলেন, ডিপ্লোমা দেশীয় চিকিৎসাকদের বাংলাদেশে সরকারী/বেসরকারি ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানের বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা একান্ত অপরিহার্য। তিনি বলেন, ভোলা ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজসহ অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছি। আজ আমার গড়া প্রতিষ্ঠানে বসে আমার বিরুদ্ধাচার করছে। আমার জীবনের সকল সম্পদ বিক্রি করে ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে দান করেছি।
হাকীম সুলাইমান, নির্বাহী পরিচালক এ্যাজেন্সি ফর ইনফেকশাস ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (এইড-ক্যাপ) এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য সম্পাদক এবং ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজের সিনিয়র শিক্ষক হাকিম মোঃ মোতাছিম বিল্লাহ, বিশেষ অতিথি হাকিম হাবিবুল্লাহ তাহেরী প্রভাষক ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজ, রিসোর্চ পার্সন হাকিম মোঃ মহিউদ্দিন প্রভাষক ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজ। অনুষ্ঠানে ধন্যবাধ জ্ঞাপন করেন হাকিম মোঃ আবুল কাশেম, প্রভাষক ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হাকিম মোঃ মহিউদ্দিন প্রভাষক ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজ, আয়োজনে মেডিসিনাল প্লান্টস্ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, এ্যাজেন্সি ফর ইনফেকশাস ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (এইড-ক্যাপ), প্রিন্সিপাল ডঃ আতাউর রহমান এডুকেশন ডেভেলম্টে ফাউন্ডেশ।
