ভোলার আলীনগরে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে পশ্চিম রুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এলজিএসপি প্রকল্প-৩ এর অনুদান থেকে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১.৩০ টায় বিদ্যালয়ের হল রুমে শিশু শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে আলীনগর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বশির আহমেদ এর সভাপতিত্বে এলজিএসপি প্রকল্প-৩ এর ডিষ্ট্রিক্ট ফ্যাসিলিটেটর সানজিদা রেজিন মুন্নী প্রধান অতিথি হিসেবে স্কুল ব্যাগ বিতরন করেন।
এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহমেদ বলেন, কোমলমতি শিশুদের পড়াশুনার মান বাড়ানোর জন্য তাদেরকে এলজিএসপি প্রকল্প-৩ এর অনুদান থেকে ২শ’ ৫০ জন স্কুল শিক্ষার্থীদেরকে স্কুল ব্যাগ দিয়ে স্কুলে আসার আগ্রাহ ও ক্লাস রীতিমত করতে আমাদের এই উদ্যেগ নেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পশ্চিম রুহিতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুল হাসান সেলিম, আলীনগর ইউনিয়নের সচিব শ্যামল চন্দ্র দে (অতিরিক্ত দায়িত্ব) এবং প্রাইমারী স্কুলের শিক্ষকবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।