সর্বশেষঃ

বোরহানউদ্দিনে ওয়ারেন্টের আসামি আটক

ভোলার বোরহানউদ্দিনে ওয়ারেন্টের আসামী শ্যাম সুন্দর পোদ্দারের ছোট ভাই বিশ্বজিৎ পোদ্দার কে বরিশাল হতে আটক করে ভোলা জেল হাজতে প্রেরণ করেন থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টের আসামি বোরহানউদ্দিন পৌর ৫ নং ওয়ার্ড এর বাসিন্দা বিশ্বজিৎ পোদ্দার কে রবিবার বরিশাল হতে আটক করা হয়। সোমবার সকালে বোরহানউদ্দিন থানা পুলিশ তাকে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বোরহানউদ্দিন থানা ইন-চার্জ (ওসি) মাজহারুল আমিন ঘটনা সত্যতা স্বীকার করে জানান, তাকে বরিশাল হতে আটক করে সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।