বাংলা হবে আফগান, আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান : মেজর হাফিজ
তোফায়েল আহমেদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় বোরহানউদ্দিনের কাচিয়ায় দোয়া

বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ৬৯’র মহানায়ক, সাবেক শিল্প ও বানিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য, ভোলার গর্ব জননেতা আলহাজ্ব তোফায়েল আহমেদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় বোরহানউদ্দিন উপজেলার ৪ নং কাচিয়া ইউনিয়নে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বোরহানউদ্দিন আওয়ামীলীগের প্রচার-প্রচারণা বিষয়ক সম্পাদক মোঃ দ্বীন ইসলাম রুবেল এর উদ্যোগে সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মাহফিল এর আয়োজন করেন।

বোরহানউদ্দিন উত্তর বাসস্ট্যান্ড জামে মসজিদ এর সম্মানিত খতিব মাওলানা ফায়জুল আহম্মেদ মিলাদ ও দোয়া পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোহাম্মদ আলী হিরা, যুগ্ম আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন লিটন, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ হোসেন আলী হাজ্বী, কাচিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আঃ মাল, ৪ নং কাচিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ গোলাম হোসেন (নোমান) এবং কাচিয়া ইউনিয়নের বিভিন্ন আওয়ামীলীগের কর্মীবৃন্দ।
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ গত ৩০ আগষ্ট থেকে অসুস্থ্য। তাকে প্রথমে স্কয়ার হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ৩ সেপ্টেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের দিল্লিতে নেওয়া হয়।
৭৭ বছর বয়স্ক বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ আওয়ামীলীগ সরকারের অধীনে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দলের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
