সর্বশেষঃ

করদাতা হিসেবে আয়কর রিটার্ন দাখিল করুন

আপনি টিআইএন গ্রহণের মাধ্যমে একজন গর্বিত ও সন্মানিত করদাতা হিসেবে নিবন্ধিত হওয়ায় সার্কেল-১০ (ভোলা), কর অঞ্চল-বরিশাল এর পক্ষ হতে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। সার্কেল-১০ (ভোলা), কর অঞ্চল-বরিশালের উপ কর কমিশনার মোঃ আবদুল মজিদ এ আহ্বান জানান।
তিনি বলেন, আপনি অবগত আছেন যে, শক্তিশালী আর্থিক ভিত্তি উন্নয়নের পথে দ্রুত অগ্রসর হওয়ার চালিকা শক্তি রাজস্ব। একজন সুনাগরিক হয়ে সঠিকভাবে কর প্রদানের মাধ্যমেই আপনি উন্নয়নের এ অগ্রযাত্রায় সামিল হতে পারেন। আপনি টিআইএন গ্রহণের মাধ্যমে যেভাবে আইন পরিপালন করেছেন একইভাবে পরবর্তীতে আয়কর রিটার্ন দাখিলের মাধ্যমে কর প্রদান করে একজন সুনাগরিক হিসেবে দেশের উন্নয়নে অসামান্য ভূমিকা রাখতে পারেন।
তিনি আরো বলেন, আয়কর কার্যালয়ে রিটার্ন দাখিল সংক্রান্ত যে কোন তথ্য/পরামর্শ ও সহযোগিতার জন্য আমাদের সার্কেল-১০ (ভোলা), কর অঞ্চল-বরিশাল, কার্যালয় আপনাকে স্বাগত জানাচ্ছে। আপনি সার্কেল কার্যালয় হতে অথবা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর ওয়েব সাইট www.nbr.gov.bd হতে রিটার্ন ফরম পূরণের নির্দেশিকা, সিটিজেন চার্টার ইত্যাদি সংগ্রহ করতে পারবেন। এছাড়াও করোনাকালীন এ সময়ে রিটার্ন দাখিলের সুবিধার জন্য প্রতিটি কর অঞ্চলে সেবা কেন্দ্রের মাধ্যমে রিটার্ন সংগ্রহ করা হয়। টিআইএন গ্রহণকারী সকল সন্মানিত করদাতাগণকে রিটার্ন দাখিলে ব্যর্থতার কারণে সৃষ্ট আইনি জটিলতা পরিহারের জন্য আগামী ৩০ নভেম্বর-২০২১ এর মধ্যে সংশ্লিষ্ট সার্কেল/সেবা কেন্দ্রে রিটার্ন দাখিল করার জন্য অনুরোধ এবং জাতীয় রাজস্বের স্বার্থে আপনার একান্ত সহযোগিতা কামনা করছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।