সর্বশেষঃ

ভোলা পৌর সভার প্যানেল মেয়র নির্বাচিত হলেন যারা

ভোলা পৌরসভার তিন কাউন্সিলরকে প্যানেল মেয়র হিসেবে নির্বাচিত করা হয়েছে। স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৪০ ধারার ২ উপ ধারার আলোকে তাকে প্যানেল মেয়র নির্বাচন করা হয়। ভোলা পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির স্বাক্ষরিত ভোঃ/পৌঃ/সাধাঃ/২০২১/১০৬/১ স্মারকে পত্রের মাধ্যমে গত ১১ এপ্রিল ২০২১ তারিখের অফিস আদেশে এই প্যানেল মেয়র নির্বাচন করা হয়।


তারা হলেন ভোলা পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব সালাহ উদ্দিন লিংকন কে প্যানেল মেয়র-১, ৪নং ওয়ার্ডের তরুণ কাউন্সিলর আসাদ হোসেন জুম্মান প্যানেল মেয়র-২ এবং সংরক্ষিত ওয়ার্ড-২ এর কাউন্সিলর মিসেস কামরুন নাহার কে প্যানেল মেয়র-৩ হিসেবে মনোনিত করা হয়েছে।
ওই পত্রে বলা হয়েছে ভোলা পৌরসভার মেয়র এর অনুপস্থিতিকালীন সময়ে অগ্রাধিকারক্রমে ভোলা পৌরসভার প্যানেল মেয়র-১, প্যানেল মেয়র-১ এর অনুপস্থিতিতে প্যানেল মেয়র-২, প্যানেল মেয়র-২ এর অনুপস্থিতিতে প্যানেল মেয়র-৩ ভোলা পৌর সভার ব্যাংক হিসাব সমূহ (তহবিল) পরিচালনা ব্যাতিরেকে অন্যান্য দৈনন্দিন দাপ্তরিক দায়িত্ব পালন করবেন। ভোলা পৌর সভার বিভাগীয় প্রধানগণ, অন্যান্য সকল কর্মকর্তা-কর্মচারী, বিধি মোতাবেক অগ্রাধিকারক্রমে দায়িত্বপ্রাপ্ত প্যানেল মেয়রকে সার্বিক সহযোগিতা করবেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।