সর্বশেষঃ

চতুর্থ বছরে অনলাইন নিউজ পোর্টাল “আমাদের ভোলা”

ভোলা থেকে প্রকাশিত সংবাদ ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল “আমাদের ভোলা.কম” সফলতার সহিত ৩ বছর পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করলো। ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর “ভোলার মুখপত্র” এ স্লোগানকে প্রতিপদ্য করে নিউজ পোর্টালের যাত্রা শুরু করেছিল। ৩ বছরের পথ পরিক্রমায় পাঠকের আস্থা অর্জন করতে পেরেছে অনলাইন পত্রিকাটি। ভোলা জেলার সর্বশেষ খবর সবার আগে পৌঁছে দিতে তৎপর থাকে নিউজপোর্টালে কর্মরত এক ঝাঁক সংবাদকর্মী।
দেশের বর্তমান পরিস্থিতির কারণে বর্ষপূর্তি উপলক্ষে আমাদের ভোলা ডটকম পরিবার কোন অনুষ্ঠান আয়োজন করেনি। নিউজ প্রকাশের পাশাপাশি মানবিক ও সামাজিক কাজে সবসময় সচেষ্ট ছিল অনলাইন পোর্টাল আমাদের ভোলা.কম পরিবার। দেশে করোনা শনাক্তের শুরুতেই অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে পত্রিকা কর্তৃপক্ষ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের আইন অনুযায়ী নিবন্ধনের জন্য অনলাইন নিউজ পোর্টাল ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছে। চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে পত্রিকার সাফল্য কামনা করে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন বিশিষ্ট সাংবাদিক রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। পত্রিকার পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতাসহ সকলের প্রতি রইল বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমাদের ভোলা ডটকমের সম্পাদক ও প্রকাশক ইয়াছিনুল ঈমন, যুগ্ম সম্পাদক আরিফ হোসেন লিটন, ব্যবস্থাপনা সম্পাদক সাইফুদ্দিন ছোটন, বার্তা সম্পাদক কাজী মহিবুল্লাহ প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।