বাংলা হবে আফগান, আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান : মেজর হাফিজ
লিসবন ক্রিকেট ক্লাব আয়োজিত ২য় টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন

লিসবন ক্রিকেট ক্লাব আয়োজিত দ্বিতীয় টি ১০ ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচিত হলো শুক্রবার ১০ সেপ্টেম্বর ২০২১। পর্তুগালের রাজধানী লিসবন এর স্পাইসি হাট রেস্টুরেন্টে স্থানীয় সময় বিকাল ৫ ঘটিকায় অনুষ্ঠান সম্পন্ন হয়। আগামী ১৩ সেপ্টেম্বর ৮ টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। নক আউট নিয়মে এই খেলা আয়োজিত হওয়ায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের মধ্যে রয়েছে আলাদা উন্মাদনা। ১০ ওভারের খেলায়, প্রতিটি দলে ৯ জন খেলোয়াড় থাকবে। পর্তুগাল জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় বাংলাদেশি প্রবাসী নিপুও খেলবেন লিসবন সিক্সার্স এর পক্ষ হয়ে।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছে পর্তুগাল মাল্টিকালচ্যারাল একাডেমি ও পর্তুগাল বাংলা প্রেস ক্লাব।
লিসবনের বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব জনাব রানা তাসলিম উদ্দিন জার্সির মোড়ক উন্মোচন করেন, এসময় পর্তুগালের অন্যান্য সুধীমহল উপস্থিত ছিলেন।
