সর্বশেষঃ

ভোলার ভেলুমিয়ায় সংঘর্ষের আশংকায় ১৪৪ ধারা জারী

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া বাজারে বাচ্চু, লিটন ও রিপন খান তাদের দোকান সংস্কার করতে গেলে মোহাম্মাদ খানের বাঁধার মুখে তা পন্ড হয়ে যায়। উভয়পক্ষ জমির মালিকানা দাবী করে মুখোমুখি অবস্থান নেয়। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ সব ধরনের অপ্রতীকর ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যাবস্থা গ্রহনের ফলে ঘটেনি কোন অনাকাঙ্খিত ঘটনা।
পুলিশের এস আই সুজনের সাথে যোগাযোগ করে জানা যায়, আদালত মূলত ১৪৪ ধারা জারী করার ফলে তারা প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করেছে। এদিকে তোবারক খানের ছেলেরা বলছে শুধুমাত্র হয়রানীর উদ্দেশ্যেই পুলিশ দিয়ে তাদের দোকান সংস্কারে বাধা দেয়া হচ্ছে। ভেলুমিয়া আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লিটন মালের হস্তক্ষেপে ভুক্তভোগী তোবারকের পরিবার তাদের ব্যাবসা অব্যাহত রাখার সুযোগ পায়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজমান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।