ভোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় পানিতে ডুবে মোঃ আদনান নামের (৩) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ সেপ্টম্বর) দুপুর দেড় টার দিকে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্য রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আদনান ওই গ্রামের আলী মিয়া মাতব্বর বাড়ির মোঃ রাকিবের এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির মা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এসময় শিশুটি বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে খুজতে গেলে শিশুটিকে ভাসমান অবস্থায় মৃত পাওয়া যায়। এ ব্যাপারে ভোলা থানার (ওসি) তদন্ত মোঃ আরমান হোসেন জানান, এমন কোনও সংবাদ পাননি। তবুও ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঘটনার তদন্ত করে দেখা হবে।
