সামাজিক নিরাপত্তা সেবার মান উন্নয়নে দৌলতখানে নাগরিক সংলাপ

সামাজিক নিরাপত্তা সেবার মান উন্নয়নে দৌলতখানে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে পৌর মেয়র জাকির হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন।
গত রবিবার দৌলতখান পৌর মেয়র জাকির হোসেন তালুকদা’র অস্থায়ী কার্যালয় উপজেলা নাগরিক ফোরামের উদ্যোগে কোস্ট ফাউন্ডেশনের সহযোগিতায় সামাজিক নিরাপত্তা সেবার মান উন্নয়নে এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয় ।
অন্যদের মধ্যে ছিলেন, পৌর কাউন্সিলর নুরুল ইসলাম, উপজেলা নাগরিক ফোরামের সভাপতি আনোয়ারুল ইসলাম, মহিলা কাউন্সিলর নাহিদা পারভিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,সামাজিক নিরাপত্তা সেবার চাহিদা অংশ এবং সরবরাহ অংশের মধ্যকার পার্থক্য নিরসনে সেতুবন্ধন তৈারি করা।
প্রতিবন্ধকতাসমূহ উত্তরনের মাধ্যমে সামাজিক নিরাপত্তা সেবার মান উন্নয়নে নাগরিক সমাজের সুনিদিষ্ট মতামত ও সুপারিশ সমূহ উপস্থাপন করা।,সামাজিক নিরাপত্তা সেবার সার্বিক চিত্র ও উপকারভোগীদের দাবী সমূহ তুলে ধরা হয়।
