সর্বশেষঃ

ভিমরুলের কামড়ে যুবকের মৃত্যু

কেশবপুর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের ভিমরুলের কামড়ে রাশিদুল জোয়ার্দার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এলাকাবাসি সূত্রে জানাগেছে, উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের মৃত পিরবক্স জোয়ার্দারের ছোট ছেলে রাশিদুল জোয়ার্দার রোববার বিকেলে বাড়ির পাশে বাগানে গাছের ডাল কাটতে গেলে ডালে থাকা ভিমরুলের চাক তার গায়ের উপর পড়ে কামড়ালে তার সমস্ত শরীর ফুলে যায়।
তাৎক্ষণিক তাকে স্থানীয় ডাক্তারের নিকট নেওয়া হয়। পরে অবস্থা অবনতি হলে রাত ১টার সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সোমবার ভোর সাড়ে চারটার সময় চিকিৎসাধীন অবস্থায় রাশিদুল জোয়ার্দার মারা যায়। (ইন্নালিল্লাহী——রাজীউন)। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক পুত্র ও এক কন্যা-সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।