সর্বশেষঃ

সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহারের দাবিতে চরফ্যাশনে মানববন্ধন

সারাদেশের ন্যায় চরফ্যাশনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) উপজেলা শাখার আয়োজনে সকাল ১১ ঘটিকায় জ্যাকব টাওয়ারের সামনে বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিবেদক সাইদুর রহমান রিমন, সম্পাদক নঈম নিজামসহ ১১ জন গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে হুইপ শামসুল হক চৌধুরী’র দায়ের করা ৫০০ কোটি টাকার মানহানীর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন ও পথসভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি আদিত্য জাহিদ চৌধুরী বলেন, শামসুল হক চৌধুরী ওরফে বিচ্ছু শামসুর দুর্নীতি ঢাকতে ১১জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে সাধু সাজতে চেয়েছেন। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে কেন্দ্রীয় কমিটির সমন্বয়ে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
এসময় আরও বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার চরফ্যাশন প্রতিনিধি ও চরফ্যাশন প্রেসক্লাব সহ-সভাপতি এম আবু সিদ্দিক, দৈনিক জনকণ্ঠ চরফ্যাশন প্রতিনিধি ও চরফ্যাশন সাংবাদিক ফোরামের সভাপতি এ আর এম মামুন, দৈনিক খোলা কাগজ চরফ্যাশন প্রতিনিধি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জিহাদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন চরফ্যাশন প্রেসক্লাব, চরফ্যাশন সাংবাদিক ফোরাম, চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিল, অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের, দক্ষিণ আইচা প্রেসক্লাবের সদস্যবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক আমার সংবাদ প্রতিনিধি এম নোমান চৌধুরী, দৈনিক আমার সংবাদ দক্ষিণ আইচা প্রতিনিধি সেলিম রানা, দৈনিক ভোরের ডাক সংবাদদাতা মাহবুব আলম, দৈনিক বরিশাল প্রতিদিন প্রতিনিধি শহিদুল ইসলাম সোহেল, দৈনিক বাক স্বাধীনতা প্রতিনিধি শামসুদ্দিন খোকন, দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি সিরাজুল ইসলাম, কিউ টিবি বাংলা প্রতিনিধি তছলিম আখন, দৈনিক সত্য সংবাদ প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক মহাসময় প্রতিনিধি রুবেল আশরাফুল, দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি হাসান লিটন, দৈনিক ভোলা টাইমস্ প্রতিনিধি এইচ এম নোমান, ক্রাইম আওয়ার প্রতিনিধি আনোয়ার, দৈনিক মাতৃজগত প্রতিনিধি জুয়েল রানা, সাপ্তাহিক জনতার দলিল প্রতিনিধি আরিফুর রহমান প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।