বাংলা হবে আফগান, আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান : মেজর হাফিজ
ভোলায় ইনসেপশন মিটিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নারী, পুরুষ এবং লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর অবস্থা ও অভিজ্ঞতা বিবেচনা করে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকসহ সকল ক্ষেত্রে নারী, পুরুষ যেন কোনভাবেই বৈষম্যের সম্মুখীন না হয় এবং সর্বোপরি সকলেই যেন সমানভাবে উপকৃত হয় এই লক্ষ্য নিয়ে পৃথিবীর সর্ব বৃহৎ এনজিও ব্র্যাক কাজ করছে বাংলাদেশ সৃষ্টির লগ্ন থেকে। তারই ধারাবাহিকতায় জেন্ডার সাম্য সমাজ গড়ার প্রত্যয় নিয়ে রবিবার (২২আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি কর্তৃক অনুষ্ঠিত হলো “ইনসেপশন মিটিং”।
জেলা ব্র্যাক সমন্বয়ক মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইনসেপশন মিটিং এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী। মোঃ ফোরকান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মিটিং স্বাগত বক্তব্য রাখেন জেলা ব্র্যাক জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি’র সমন্বয়ক মোঃ হাফিজুর রহমান। কর্মসূচির চলমান কর্মসূচি, লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন আঞ্চলিক ব্যবস্থাপক, জিজেডি এস.এম. আফসার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ সৃষ্টির মূল লক্ষ্য ছিল শাসন, শোষণ ও শ্রেণী বৈষম্য মূলক দেশ গড়ে তোলা। যেখানে থাকবে না নারী, পুরুষ ও লিঙ্গের ভেদাভেদ সেই লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ সরকার। আর সরকারের এই কাজের গতিকে তরান্বিত করেছে বিভিন্ন এনজিও বিশেষ করে ব্র্যাকের অবদান অনস্বীকার্য। ভবিষ্যতে ব্র্যাক ও সরকারের কাজের সমন্বয় অতি প্রয়োজন। ভবিষ্যতে সমন্বয়ে কাজ করার প্রত্যয় বক্ত করেন তিনি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ভোলা জেলার মাইক্রোফিনান্স (দাবি) কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম, মাইক্রোফিনান্স (প্রগতি) কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ সাইফুজ্জামানসহ ব্র্যাকের সকল কর্মসূচির কর্মকর্তাবৃন্দ।
