সর্বশেষঃ

ভোলায় আনাস বিন মালেক (রা.) ইসলামিক কমপ্লেক্স এ জাতীয় শোক দিবস পালিত

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে শোকাবহ আগষ্ট মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল আনাস বিন মালেক (রা.) ইসলামিক কমপ্লেক্স এর উদ্যোগে কুরআন তেলাওয়াত, সাংস্কৃতিক, চিত্রাঙ্কন, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৌর কাউন্সিলর আসাদুজ্জামান জুম্মন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার দেলোয়ার হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আল-হাজ্জ শাহ মোঃ শাহজাহান।
প্রধান অতিথি’র বক্তব্যে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে শোক দিবসের তাৎপর্য ও ১৫ আগস্ট এর নির্মম হত্যা কান্ডের হৃদয় বিদারক বর্ণনা তুলে ধরে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী শেখ মুজিবুর রহমান এর জন্ম না হলে আমরা এই সুন্দর স্বাধীন বাংলা পেতাম না। তাই তিনি সকলের কাছে বঙ্গবন্ধুর জন্য, শেখ হাসিনার জন্য ও সকল শহিদদের জন্য সকলের কাছে ও বিশেষভাবে নিষ্পাপ শিশুদের কাছে দোয়া প্রার্থনা করেন। অতপর প্রতিষ্ঠানের প্রতি তার ব্যাপক আন্তরিকতা প্রকাশ করে তার অভিজ্ঞতার আলোকে বিভিন্ন উদাহরন দিয়ে আধুনিক শিক্ষা ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে নিজেকে উচ্চ শিক্ষিত ও প্রতিষ্ঠিত করে দেশ ও জনগণের সেবা করার প্রতি উৎসাহ প্রদান করেন।
বিশেষ অতিথি’র আলোচনায় শাহ মোঃ শাহজাহান মহান আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া জ্ঞাপন করে বলেন, সেদিন যদি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশে থাকতেন তাহলে আজ আমরা তাকে এই পদে দেখতে পারতাম না। দেশের এ উন্নতিও সাধন হত না।
সভাপতি আসাদুজ্জামান জুম্মন স্বাধীনতা অর্জনে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করেন ও সকল শহিদদের জন্য দোয়া কামনা করেন। পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সহঃ প্রধান শিক্ষক জনাব হেলাল উদ্দিন। পরিচালনায় হাফেজ মিজানুর রহমান। অর্থায়নে সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকন্লজিক্যাল সাপোর্ট- বাংলাদেশ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।