বাংলা হবে আফগান, আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান : মেজর হাফিজ
বঙ্গবন্ধুর সাহসী নেতৃত্বের কারণে বাঙালি জাতি স্বাধীন সার্বভোম রাষ্ট্র পেয়েছিল : আঃ ছালাম মাস্টার

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভেলুমিয়া ইউনিয়ন আ’লীগের আয়োজনে ১৫ আগস্ট উপলক্ষে শোক দিবস পালন করেন ভেলুমিয়া ইউনিয়ন আ’লীগ। ভেলুমিয়া ইউনিয়ন আ’লীগ কার্যালয়ে সোমবার বিকেলে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের লিটন মালের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেলুমিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুস সালাম মাস্টার।
চেয়ারম্যান আব্দুস সালাম মাস্টার বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালি জাতির শোকের দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী। জাতির জনককে স্বপরিবারে নির্মম-নিষ্ঠুরভাবে হত্যার ৪৬ বছর। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে ধানমন্ডির ৩২ নং বাড়িতে সংঘটিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। এদিন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গলী, জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল উচ্ছাবিলাসী বিপদগামী সামরিক অফিসারদের সহায়তায় ক্ষমতালোভী নরপিশাচ মোস্তাক ও জেনারেল জিয়া গংরা। তাই এখন জেনারেল জিয়ার মরনোত্তর বিচার হওয়া উচিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করতে। জাতির পিতার দূরদর্শী, সাহসী নেতৃত্বের কারণে বাঙালি জাতি একটি স্বাধীন সার্বভোম রাষ্ট্র পেয়েছিল। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে যখন ধীরে ধীরে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছিল তখনই ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে ৭১ এর পরজিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছিল। এসময় উপস্থিত ছিলেন ভেলুমিয়া আইডিয়াল কলেজের প্রভাষক মনিরুল ইসলাম, ভেলুমিয়া ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দরা।
