উত্তর দিঘলদীতে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

আজ ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে উওর দিঘলদী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দ্যোগে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।
উত্তর দিঘলদী ইউনিয়নের ঘুইংগার হাট আওয়ামী লীগ কার্যালয়ে রোববার বিকেলে এ শোকসভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি প্রফেসর মোঃ ফরিদ উদ্দিন, সাবেক ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি জনাব নুরনবী মাষ্টার, উওরদিঘলদী ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত হোসেন মনসুর,ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, তিনি বলেন ইতিহাসের রাখাল রাজা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম না হলে আজ বাংলাদেশ স্বাধীন হতোনা,আজ তার শাহাদাৎ বার্ষিকীতে তাকে শ্রদ্ধাভরে স্বরন করি এবং সকলে তার জন্য দোয়া করি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান প্যানেল চেয়ারম্যান, আঃ মালেক মেম্বার, প্রফেসর আবুল কাশেম,ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মানোয়ার হোসেন মাতাব্বর,ইউনিয়ন যুবলীগ সভাপতি জনাব মোঃ জসিম উদ্দিন, মোঃ কামরুল ইসলাম খন্দকার, সাবেক সেক্রেটারি আব্দুল মন্নান মাষ্টার, আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড মাইনউদ্দীন মিঝি, আওয়ামিলীগ নেতা মোকাররম হোসেন বাবলু, মনজুর রহমান মাস্টার আওয়ামিলীগ অঙ্গ সংগঠন ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
