সর্বশেষঃ

বোরহানউদ্দিনে মুজিব শতবর্ষের ঘর পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক

জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী শনিবার সকালে বোরহানউদ্দিন উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত উপহার ঘরগুলো পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন। বোরহানউদ্দিনের উপজেলায় এ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন ৪৪টি পরিবারকে জমিসহ পাকা ঘর নির্মাণ করে দেন। যা বাস্তবায়ন করেন উপজেলা প্রশাসন।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে উক্ত প্রকল্পের আওতায় উপজেলার কুতুবা ও কাচিয়া ইউনিয়নে প্রথম পর্যায়ে ২৮টি এবং দ্বিতীয় পর্যায়ের ১৬টি ঘর ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসক ঘরগুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান। এ সময় তিনি ওই ৪৪টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ বিতরণ করেন। ঘরে বসবাসকারীদের সাথে তিনি খোলামেলা আলোচনা করেন। তাদের কথা ধৈর্য সহকারে শোনেন। এর আগে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি বলেন, লকডাউন শিথিল করায় মানুষ ভাবছে আর মাস্ক পরিধান করা লাগবে না। জনগণকে বিষয়ে সচেতন করা সহ মাস্ক পরিধানের বিষয়টি কার্যকর করার তাগিদ দেন। তিনি নির্বাহী কর্মকর্তাকে “নো মাস্ক, নো সার্ভিস” নীতি অবলম্বন করার নির্দেশ দেন। করোনাকালীন এ দুঃসময়ে উৎপাদন বাড়ানোর জন্য কৃষি খাতকে গুরুত্বসহ চলতি মৌসুমে আমন আবাদের দিকে দৃষ্টি দিতে বলেন। এ সময় তিনি বোরহানউদ্দিন হাসপাতালে ১০টি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হবে জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, শিক্ষা ও আইসিটি মামুন আল ফারুক, বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সোয়াইব আহমাদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল হোসেন, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, ইউপি চেয়ারম্যান নাজমুল আহসান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।