সর্বশেষঃ

বেসরকারি খাতে ‘করোনার টিকা’ না দেওয়ার পরামর্শ

বেসরকারি খাতে টিকা দেওয়ার সুযোগ দেওয়া হলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। এ জন্য বেসরকারি খাতে করোনাভাইরাসের টিকা না দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত সংসদীয় কমিটির সভায় এই সুপারিশ করা হয়। পাশাপাশি টিকা আমদানির ক্ষেত্রে টিকার মেয়াদ যাতে ছয় মাস থাকে, তা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান সাংবাদিকদের বলেন, তারা বলেছেন, কোনোভাবেই যেন বেসরকারিভাবে টিকা দেওয়ার সিদ্ধান্ত না নেওয়া হয়। তাহলে হয়তো দেখা যাবে, মেয়াদ উত্তীর্ণ টিকা নিয়ে আসবে, পানি ভরে টিকা দেওয়া হবে। আর সব দোষ পড়বে সরকারের ওপর। ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, আবদুল মজিদ খান এবং হাবিবে মিল্লাত অংশ নেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।