সর্বশেষঃ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকীতে

দৌলতখানে ৪৫ গ্রাম পুলিশ পেলো বাইসাইকেল, অসহায় নারীরা সেলাই মেশিন

ভোলার দৌলতখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’র ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (৮ আগস্ট) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিদ্দিক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু। অনুষ্ঠানে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে ৭ জন অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

পরে অন্য এক অনুষ্ঠানে উপজেলা প্রশাসন উদ্দ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৫ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় বিভিন্ন দফতরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।