ভোলায় সেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

ভোলায় একাদিক সেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শুক্রবার (৬ আগস্ট) সকালে ভোলা বিডিক্লিন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান সমাজ কল্যাণ পরিষদ, বাংলাদেশ সেচ্ছাসেবক ফাউন্ডেশনের উদ্যোগে শহরের বাংলা স্কুল পুকুরের ঘাট ও মাঠে এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
ভোলা পৌরসভার জন নন্দিত মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির এর অনুপ্রেরণায় ও
একসময়ের সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোবাশ্বেরউল্লাহ্ চৌধুরীর অনুরোধে ভোলার সুপরিচিত এ স্থানটিতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন বলে জানান সংগঠনগুলোর সেচ্ছাসেবী কর্মীগণ।

এসময় তারা দীর্ঘদিন অযত্নে পরে থাকা বাংলা স্কুল পুকুর ঘাটের ময়লা আবর্জনা ও মাঠের জঞ্জাল অপসারণ করেন।
পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন মোবাশ্বের উল্লাহ চৌধুরী, বিডিক্লিন ভোলা জেলার সহঃসমন্বয়ক ও বাংলাদেশ সেচ্ছাসেবক ফাউন্ডেশন এর ভোলা সদর উপজেলা প্রধান সেচ্ছাসেবক এবং বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক অমিতাভ রাজন।এছাড়াও বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সেচ্ছাসেবক ফাউন্ডেশন এর ভোলা জেলা সহঃপ্রধান সেচ্ছাসেবক জালাল আকবরী শিবলী আরও উপস্থিত ছিলেন শান্ত, মহিউদ্দিন, নোমান প্রমূখ।
