ভোলায় আসিফ আলতাফের উদ্যোগে ভ্যাকসিন রেজিষ্ট্রেশন ও মাস্ক বিতরণ

ভোলা সদর উপজেলার বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফের উদ্যোগে সাধারণ মানুষের করোনা টিকা রেজিষ্ট্রেশন করণ এবং মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করা হয়। মঙ্গলবার (৩ আগষ্ট) ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদীর মধ্য পশ্চিম বালিয়া দাখিল মাদ্রাসায় সকাল ১০টায় এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এ সময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আবু নোমান মোহাম্মদ সফিউল্লার উপস্থিতিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৫দিন ব্যাপী এ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার সকালে বটতলা এবং বৃহস্পতিবার বাংলাবাজার ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় এবং নতুন হাটে রেজিষ্ট্রেশন ও মাস্ক বিতরণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।