বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন) :
বঙ্গবন্ধুর বাস্তব দৃষ্টান্ত তার সুযোগ্য কন্যা বাংলাদেশের দুইবার (বর্তমানে তিনবার) নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাকে ঘিরে বাংলাদেশে আজ স্বপ্ন দেখছে। শুধু স্বপ্নই নয় তার বাস্তব প্রতিফলন ঘটছে। তিনি বিশ্বের ক্ষমতাধর নারী অঙ্গনে একজন অন্যতম প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক অঙ্গনে বৃহৎকার্য সম্পাদনের মাধ্যমে তাঁর মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। তন্মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে-
১। বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষায় রূপদান।
২। মায়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণে বাংলাদেশের পক্ষে সাফল্য অর্জন ও বিজয় লাভ।
৩। বাংলাদেশকে বিশ্বের কালো তালিকাভুক্ত দেশ থেকে বের করে উন্নয়নশীল রাষ্ট্রের রূপদান ও কালো তালিকা মুক্ত করা।
৪। বাংলাদেশে পূর্বের তুলনা বোমাবাজি, জঙ্গীবাদ নিপীড়ন থেকে নিরাপদ লাভে একজন সফল সার্থক প্রধানমন্ত্রী।
৫। বহুল আলোচিত বঙ্গবন্ধু ও পরিবারের সদস্যদের হত্যার বিচার সম্পন্ন করে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি লাভ।
৬। বিশ্ব আলোচিত মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় এনে বিচারকার্য পরিচালনা করা। যা ছিল নির্বাচনী ইস্তেহারের একটি গুরুত্বপূর্ণ ওয়াদা।
৭। ঢাকা যাত্রাবাড়ী ফ্লাইওভার নির্মাণ করা।
৮। কুড়িল বিশ্বরোড ফ্লাইওভার নির্মাণ করা।
৯। ঢাকাকে দুইটি সিটি কর্পোরেশনে বিভক্ত করা।
১০। রংপুর সিটি কর্পোরেশন ঘোষণা।
১১। নারায়ণগঞ্জকে নতুন সিটি কর্পোরেশন করা।
১২। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।
১৩। পদ্মাসেতু নির্মাণ পরিকল্পনার রূপকার।
১৪। রাজনীতিতে নতুন মেরুকরণের উদ্যোক্তা।
১৫। দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্বের স্বীকৃতি লাভ।
১৬। বর্তমানে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা দেশরত্ন শেখ হাসিনা।
১৭। আগামী দিনগুলোতে তাঁর হাত ধরেই আসবে বাংলাদেশের সার্বিক উন্নয়ন। কেননা তিনি হচ্ছেন যোগ্যা পিতার সুযোগ্য উত্তরসূরী।
রত্নগর্ভা শেখ হাসিনা
তোমার জন্ম ধন্য এদেশ
স্বপ্ন রাঙা তুমি
বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা
ধন্য তুমি শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর স্বপ্ন সফল করতে তুমি
একটুও দ্বিধাবোধ করনি,
বঙ্গবন্ধুর হত্যাকারীদের
প্রতিশোধ নিতে তুমি ভুল করনি।
না খেয়ে, না শুয়ে, বিশ্রাম না নিয়ে
ঘুমিয়ে তুমি রওনি,
নির্ভীক, নিঃস্বার্থ, যোগ্য নেতৃত্বে
কঠোর পরিশ্রমে
সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছ
জাতির জনক বঙ্গবন্ধুর নামে।
বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা তুমি
ধন্য তুমি শেখ হাসিনা
তোমার জন্মদিনে বাংলার ঘরে ঘরে
বাজে মঙ্গল শঙ্খ, বাজে শুধু বীণা।
