সর্বশেষঃ

ভোলার প্রবীণ আলেম মাওলানা মোহাম্মদুল্লাহ তাহেরী হুজুরের মৃত্যু

দ্বীপজেলা ভোলার প্রবীণ আলেম, ভোলা জেলা কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের খতীব, ওসমানিয়া পাতাবুনিয়া মাদরাসার মহা-পরিচালক হাকীম মাওঃ ক্বারী শাহ সৈয়দ মোহাম্মাদুল্লাহ তাহেরী হুজুর আর নেই। তিনি রবিবার রাত ৮ টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬৫ বছর। তিনি স্ত্রী, ৭ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা আগামীকাল সোমবার সকাল সাড়ে ৯টায় আলীনগর পন্ডিতের পোল বাজার সংলগ্ন ওসমানিয়া পাতাবুনিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, তিনি দীর্ঘ দিন অসুস্থ্য থাকার পর ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে ভোলার আলেম সমাজসহ সুশীল সমাজের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।