তজুমদ্দিনে সাবেক স্বেচ্ছাসেবকদল সভাপতি বাবু’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবদী স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি প্রয়াত শফিউল বারী বাবু’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ভোলার তজুমদ্দিনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে কয়েকটি মসজিদে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। বুধবার (২৮ জুলাই) আছর বাদ বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবকদলের (ভারপ্রাপ্ত) সভাপতি মহসিন মহাজন, স্বেচ্ছাসেবকদলের ভোলা জেলার সহ-সাধারণ সম্পাদক মোঃ শামছুদ্দিন, স্বেচ্ছাসেবকদল নেতা হেলাল উদ্দিন লিটন, কামলা মোল্লা, নান্নু মিয়া, নুর উদ্দিন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্যাহ আল নোমান, আরিফ গাইনসহ শতাধিতক নেতা-কর্মি দোয়া ও মিলাদে অংশ নেয়।
