ভোলায় স্বাস্থ্যবিধি অমান্য ॥ ২৬ জনের জেল, ৭০ জনের জরিমানা

স্বাস্থ্যবিধি অমান্য এবং বিনা কারণে ঘোরাঘুরির অপরাধে ভোলায় ১২টি মোবাইল কোর্টের মাধ্যমে ৯৫টি মামলায় মোট ৯৬ জন ব্যক্তির ৭০ জনকে ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। মঙ্গলবার (২৭ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত ভ্রাম্যমান আদালত এ জেল জরিমানা করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা/নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে ১২টি মোবাইল কোর্টের মাধ্যমে ৯৫টি মামলায় মোট ৯৬ জন ব্যক্তির মধ্যে ৭০ জনকে ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা এবং ২৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করা হয়। তিনি আরো জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনে টিম মাঠে রয়েছে। করোনা সংক্রমণরোধে আমাদের কঠোর অভিযান চলছে। জনসমাগম ঠেকাতে আমরা কাজ করছি।
জানা গেছে, ভোলা সদরে ৬টি মোবাইল কোর্টের মাধ্যমে ৪৯ টি মামলায় ৫০ জন এর মধ্যে ৩২ জনকে ৫১ হাজার ৯শ’ টাকা জরিমানা করা হয় এবং ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। দৌলতখানে ১টি মোবাইল কোর্টের মাধ্যমে ১০ মামলায় ১০ জনকে ২৫ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়েছে। বোরহানউদ্দিনে ২টি মোবাইল কোর্টের মাধ্যমে ১৭ মামলায় ৯ জনকে ৩০ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে এবং ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। লালমোহনে ১টি মোবাইল কোর্টের মাধ্যমে ৮ মামলায় ৮ জনকে ২ হাজার ৯শ’ টাকা জরিমানা করা হয়েছে। তজুমদ্দিেেন ১টি মোবাইল কোর্টের মাধ্যমে ৫ মামলায় ৫ জনকে ৭ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়েছে। চরফ্যাশনে ১টি মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মামলায় ৬ জনকে ৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে শহরে জনসমাগম ঠেকাতে শক্ত অবস্থানে ছিলো প্রশাসন। শহরের বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র্যাব, নৌ বাহিনী, কোস্টগার্ড ও বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দেখা গেছে। স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং বিনা কারণে ঘোরাফেরার কারণে জেল-জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও পুলিশের চেকপোস্ট অব্যাহত রয়েছে।
ভোলার জেলা প্রশাসক তৌফিক ই-লাহি চৌধুরী জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে জেলার ৭ উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। শহরের প্রবেশদ্বার ও বর্হিগমণ পথে পুলিশের চেকপোস্ট বসনো হয়েছে। করোনা সংক্রমণরোধে আমাদের কঠোর অভিযান চলমান রয়েছে। সরকারি পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমাদের এই ধারাবাহিকতা চলমান থাকবে।
উল্লেখ্য, ভোলায় গত ০১/৭/২০২১ তারিখ থেকে ২৭/৭/২১ তারিখ পর্যন্ত মোট ২৭৯টি মোবাইল কোর্টের মাধ্যমে ২ হাজার ১শ ৮৫টি মামলায় ২ হাজার ৩শ’ ১৫ জনকে ১৯ লাখ ৬৮ হাজার ১শ’ টাকা জরিমানা এবং ৯৪ জনকে কারাদন্ড প্রদান করা হয়।
কঠোর বিধিনিষেধের চতুর্থদিনে শহরে জনসমাগম ঠেকাতে শক্ত অবস্থানে ছিলো প্রশাসন। শহরের বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র্যাব, নৌ বাহিনী, কোস্টগার্ড ও বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দেখা গেছে। স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং বিনা কারণে ঘোরাফেরার কারণে জেল-জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও পুলিশের চেকপোস্ট অব্যাহত রয়েছে।
