ভোলায় সোনালী ব্যাংক’র উদ্যোগে দুস্থদের মাঝে অনুদান বিতরণ

কোভিড-১৯ এর কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের চলমান করোনা ভাইরাস সংকট মোকাবেলায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় দেশব্যাপী সোনালী ব্যাংক লিমিটেড এর বিশেষ সিএসআর কার্যক্রমের আওতায় ভোলা জেলায় কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র, সাময়িক কর্মহীন এবং প্রান্তিক জনগোষ্ঠির স্বাভাবিক জীবন যাপনে অসামর্থ্য ও ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে ২ হাজার টাকা করে পরিবার প্রতি অনুদান প্রদান করা হয়েছে। ভোলা জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় এবং সোনালী ব্যাংক লিমিটেডের আর্থিক সহায়তায় রবিবার (১৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে এই অনুদান বিতরণ করা হয়। এ সময় ৮৮টি অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান হিসাবে প্রতি পরিবারকে নগদ ২ হাজার টাকা করে মোট ১ লাখ ৭৬ হাজার টাকা প্রদান করা হয়।


আর্থিক অনুদানকালে জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, এ ধরনের সহায়তার মাধ্যমে সমাজের হত দরিদ্রদের সাহাজ্য করতে হবে। তিনি সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে এ অনুদান দেওয়ায় প্রসংশা করেন এবং ভবিসৎতেও এ ধরনের সহায়তা করার জন্য বিত্তবান ও প্রতিষ্ঠান সমূহকে আহ্ব¦ান জানান।
এছাড়া এ সময়ে উপস্থিত সোনালী ব্যাংক লিমিটেড, ভোলার অঞ্চল প্রধান এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, জাতির জনক নিজ হাতে সোনালী ব্যাংকের নামকরণ করেছেন। তার হাতে প্রতিষ্ঠিত সোনালী ব্যাংক লিমিটেড ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমও পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় জাতির জনকের জন্মশত বার্ষিকীতে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য সোনালী ব্যাংকের আজকের এ অনুদান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক জনাব সুজিত হাওলাদার, বাংলারকণ্ঠের সম্পাদক এম. হাবিবুর রহমান, আরটিভি প্রতিনিধি অমিতাব রায় অপু, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন ও সোনালী ব্যাংক লিমিটেড, ভোলা শাখার ম্যানেজার কবির আহমেদ সহ আরো নির্বাহী ম্যাজেষ্টেট ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।