বাংলাদেশ আজ পৃথিবীর মধ্যে উন্নয়নের রোল মডেল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কল্যাণে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন : তোফায়েল আহমেদ

আ’লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী, ভোলা সদর আসনের এমপি, বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ বলেছেন, পৃথিবীর কম দেশ আছে বিনা পয়সায় করোনার টিকা দেওয়া হয়। মননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গরিব-দু:খি মানুষের দিকে লক্ষ্য রেখে প্রত্যেক মানুষকে টিকা দেওয়া জন্য পরিকল্পনা নিয়েছেন।
তিনি আরো বলেন, বাংলাদেশে করোনার টিকা দিতে কারোর কোন দিতে হয়না। তাই প্রধানমন্ত্রী বিনা টাকায় করোনার টিকা প্রদান কার্যক্রম একটি ঐতিহাসীক দিক। রবিবার (১৮ জুলাই) তারিখ দুপুর ১২ ঘটিকার সময় ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে ঈদ উল আযহা উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার নগত অর্থ ও ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে ঢাকা থেকে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, করোনাকালীন সময়ে বঙ্গবন্ধু কন্যা যে পদক্ষেপগুলো নিয়েছেন তা শুধু দেশে নয়, দেশের বাইরেও আন্তর্জাতিক ভাবে প্রশংসিত হয়েছে। মহামারীর মধ্যেও আমাদের প্রবৃদ্ধি ভালো হয়েছে। ব্যবসা-বাণিজ্য কোনটাই ক্ষতি হয়নাই। বঙ্গবন্ধু কন্যা মেহনতী মানুষজনকে বার বার সাহাজ্য করছেন।
তোফায়েল আহমেদ বলেন, গতকাল চিন থেকে ২০ লাখ ডোজ করোনার টিকা এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে টিকা আসতেছে। ভারত থেকে পূর্বে টিকা এসেছে। তাই প্রধানমন্ত্রীর টিকা প্রদান কর্মসূচি বিশ্বের বিভিন্ন স্থানে প্রশংসা পেয়েছে। আমাদের বাজেটে টিকার জন্য অনেক টাকা বরাদ্দ রয়েছে।
বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব ও বঙ্গবন্ধু উপাধি দাতা তোফায়েল আহমেদ আরো বলেন, প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে এত কাজ করেছেন যে, বাংলাদেশ আজ পৃথিবীর মধ্যে উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিত। তিনি সাধারণ মানুষের কল্যাণে নিরলশ পরিশ্রম করে যাচ্ছেন। তাই আগামী দিনে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে করোনা মহামারীর হাত থেকে রক্ষা করার আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মো: মোশারেফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। পরে রাজাপুর, ইলিশা, বাপ্তা, শিবপুরসহ মোট ৬ টি ইউনিয়নে অসহায় মানুষের মাঝে নগত টাকা সহ চাল বিতরণ করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।