ভোলায় দুস্থ ও অসহায়দের মাঝে মৎস্যজীবি লীগের খাবার বিতরণ

ভোলায় চলমান লকডাউন পরিস্থিতিতে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ভোলা জেলা শাখা। মঙ্গলবার (১৩ জুলাই) ভোলা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে দুস্থ ও অসহায় মানুষের জন্য এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সংগঠনের ভোলা জেলা শাখার সদস্য সচিব মোঃ হাসান আলী খাঁন। দুপুরে ভোলা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রায় শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে এই খাবার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ভোলা জেলা শাখা যুগ্ম আহবায়ক আলো রানী, সিনিয়র সদস্য আমির হোসেন বেপারি, সদস্য জাহাঙ্গীর হোসেন, মোঃ ইউনুছ, মোঃ কাজল সদর উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক আঃ খালেক জমাদার, যুগ্ম আহবায়ক মোঃ সাজাহান প্রমূখ।
এ সময় সংগঠনের ভোলা জেলা শাখার সদস্য-সচিব মোঃ হাসান আলী খাঁন বলেন, চলমান লকডাউনে সমাজের নি¤œবৃত্ত, খেটে খাওয়া মানুষরা অভাবে আছেন। তাদের এই চলমান অভাব সাময়িক ভাবে দূর করার লক্ষে আমাদের এই আয়োজন। সংগঠনের পক্ষে ভোলার বিভিন্ন স্থানে আমাদের এই খাবার বিতরণ চলমান থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।