লালমোহন প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনওকে বিদায় সংবর্ধনা

ভোলার লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমান এর লালমোহন উপজেলা থেকে বদলীজনিত কারণে বিদায়ী সংবর্ধনা দিয়েছে লালমোহন প্রেসক্লাব। ৭ জুন বুধবার সন্ধ্যায় এ উপলক্ষ্যে লালমোহন প্রেসক্লাবে বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভা হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম জনির সঞ্চালনায় ও সভাপতি আবদুস সাত্তার’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি এসবি মিলন, মাহমুদ হাসান লিটন, সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক মাহাবুব আলম, সদস্য সম্পাদক শাহীন আলম মাকসুদ, মিজানুর রহমান লিপু , সিরাজ মাসুদ প্রমুখ।
এ সময় লালমোহন উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকগণ উপস্থিত ছিলেন।
