ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা উপলক্ষ্যে ভোলায় সংবাদ সম্মেলন
ভোলা পৌর মেয়রের পিতা-মাতার আশু রোগমুক্তি কামনায় দোয়া

ভোলা পৌরসভার জননন্দিত, কর্মচারী বান্ধব, পরপর ৩ বার নির্বাচিত মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মহোদয়ের শ্রদ্ধাভাজন পিতা-মাতা আলহাজ্ব আসাদুজ্জামান ও আলহাজ্ব ফিরোজা জামান গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকায় চিকিৎসাধিন আছেন। তাদের আশু রোগমুক্তি কামনায় বুধবার (৭ জুলাই) আছরবাদ পৌরসভা ভবনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ভোলা পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের আয়োজনে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভোলা কোর্ট মসজিদের পেশ ইমাম জনাব মাকসুদ উল্লাহ আমিনি ছাহেব। অনুষ্ঠানে তাদের রোগমুক্তির জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
