সর্বশেষঃ

ভোলায় স্বাস্থ্যবিধি নাম মানায় ৩য় দিনে ১৫০ জনকে জরিমানা ॥ ৬ জনের কারাদন্ড

করোনা মোকাবেলায় ও স্বাস্থ্যবিধি মানাতে মাঠে কাজ করছে ভোলার জেলা প্রশাসন। কঠোর লকডাউনের তৃতীয় দিন শনিবার স্বাস্থ্যবিধি না মানায়, মাস্ক পরিধান না করায় এবং কঠোর লকডাউন উপেক্ষা করে ঘর থেকে বের হওয়াসহ বিভিন্ন অপরাধে সকাল থেকে রাত ১০টা পর্যন্ত ১৯ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ১৯টি ভ্রাম্যমান আদালত পুরো জেলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানিয়েছে, ১৯ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ১৯ টি ভ্রাম্যমান আদালত সদর উপজেলাসহ ভোলার প্রত্যেকটি উপজেলার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়েছে। এ সময় ১৪৮ টি মামলায় ১৫০ জনকে জরিমানা করা হয়েছে। এতে আদায় করা হয়েছে ১ লাখ ২৯ হাজার ৩শ’ টাকা। এ ছাড়া বিধি নিষেধ অমান্য করায় ৬ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।