ভোলায় যায়যায়দিনের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভোলায় কেককাটাসহ নানা আয়োজনে পাঠকপ্রিয় দৈনিক যায়যায়দিনের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে ভোলা প্রেসক্লাব মিলনায়াতনে সিমিত পরিসরে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে যায়যায়দিনের স্টাফ রিপোর্টার নুরে আলম ফয়জুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমকণ্ঠ ডটকম সম্পাদক আল-আমিন শাহরিয়ার, চ্যানেল নিউজ টুয়েন্টিফোর প্রতিনিধি জুন্নু রায়হান, আরটিভি প্রতিনিধি অমিতাব রায় অপু, এসএ টিভি প্রতিনিধি এডভোকেট শাহাদাত হোসেন শাহিন, একুশে টিভি প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, সাংবাদিক তৈয়বুর রহমান ও ইকরামুল আলম প্রমূখ। অনুষ্ঠান শেষে কেক কেটে যায়যায়দিনের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন অতিথিবৃন্দ।
