ভোলা শহরের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মোকাম্মেল হক বাবুলের দোয়া অনুষ্ঠানে হাজারো মানুষের ঢল

ভোলার চক বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, খলিফাপট্টি মসজিদের সাবেক সেক্রেটারী ও বর্তমান ক্যাশিয়ার, এম হক সুপার মার্কেটের মালিক আলহাজ্ব মোকাম্মেল হক বাবুলের দোয়া অনুষ্ঠানে ঢল নামে হাজারো মানুষের। শুক্রবার (২৫ জুন) জুময়ার নামাজ শেষে শহরের খলিফাপট্টি ফেরদাউস জামে মসজিদে মরহুমের জন্য দোয়া অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন। মরহুম বাবুলের দেয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন স্থান থেকে লোকজন আসে। এক পর্যায়ে মসজিদের পুরো মসজিদ কানায় কানায় ভরে যায়। দোয়া মুনাজাতে সকলেই মরহুম বাবুলের আত্মার মাগফিরাত কামানা করেন।
মরহুমের স্মৃতি চারণ করতে গিয়ে মসজিদের সভাপতি মিয়া মোহাম্মদ ইউনুছ বলেন, বাবুল মৃত্যুর আগ পর্যন্ত মসজিদের খেদমত করে গেছেন। সে নিজের জীবনের চেয়ে বিভিন্ন মসজিদ-মাদ্রাসার জন্য কাজ করে গেছেন। তার প্রমাণ আমাদের এই মসজিদ। এক প্রসঙ্গে তিনি বলেন, মরহুম জসিম মিয়া, মরহুম শফি তালুকদার এবং বাবুল (এই ৩ জন) মিলে এক হয়ে আজকের এই মসজিদ তৈরী করেন। এই তিনজন মৃত্যুবরণে করে আমাদের সামাজে অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি সকলের জন্য এই মরহুমদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, মরহুম মোকাম্মেল হক বাবুল গত ২২ জুন রাত ১টায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার বসয় হয়েছিল ৫৮ বছর। তিনি মা, স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে এবং আত্মীয়-স্বজন ও গুন-গ্রাহী রেখে গেছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।