সর্বশেষঃ

ভোলায় বিষপানে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

ভোলায় বিষপান করে অষ্টম শ্রেনীর এক মাদ্রাসাছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত মাদ্রাসাছাত্রীর নাম সাবিনা (১৪)। সে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তুলাতুলি সংলগ্ল মাল বাড়ির সেলিম মালের মেয়ে।
এলাকাকাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তুলাতুলি সংলগ্ল মাল বাড়ির সেলিম মালের মেয়ে শুক্রবার দুপুর ১ টার দিকে বাড়িতে বিষপান করে। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। তবে তার আত্মহত্যার সঠিক কোনো কারণ এখনো জানা যায়নি।
ভোলা সদর মডেল থানার ওসি মোঃ এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।