লালমোহনে প্রতারণা করে ওয়ারিশকাম সার্টিফিকেট নেয়ার অভিযোগ

ভোলার লালমোহনে ৩ ওয়ারিশকে বাদ দিয়ে ওয়ারিশকাম সার্টিফিকেট নেয়ার অভিযোগ পাওয়া গেছে।  অভিযোগে জানা যায়, রোকেয়া বেগম ও জায়েদা খাতুন তাদের অন্য তিন ওয়ারিশ রাবিয়া খাতুন, মাকসুদা খাতুন ও আয়েশা খাতুনের নাম বাদ দিয়ে ভোলা জজকোর্টের আইনজীবি মো. বশির উল্লাহকে ভুল কাগজ দেখিয়ে ওয়ারিশকাম সার্টিফিকেট নিতে লালমোহন পৌর মেয়রকে অনুরোধ করান। যার পেরিক্ষিতে পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন রোকেয়া বেগম ও জায়েদা খাতুনকে ওয়ারিশকাম সার্টিফিকেট প্রদান করেন। তবে ওই সার্টিফিকেট থেকে বাদ পরা রাবেয়া, মাকসুদা ও আয়েশা খাতুনের স্বজনরা আপত্তি জানান। পরে তারা আইনজীবি মো. বশীর উল্লাহর কাছে জমির প্রকৃত দলিল নিয়ে দারস্থ হন। কাগজপত্র পর্যালোচনা করে আইনজীবি মো. বশির উল্লাহ লালমোহন পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিনকে আগের ওয়ারিশকাম সার্টিফিকেট প্রত্যাহার করার অনুরোধ করেন।
ওই ওয়ারিশকাম সার্টিফিকেট থেকে বাদ পরা ওয়ারিশরা তাদের নাম অর্ন্তুভূক্ত করে দ্রুত সার্টিফিকেট প্রদানের দাবী জানিয়েছেন লালমোহন পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিনের কাছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।