চরফ্যাশনে ঝুঁকিপূর্ণ ৯ কেন্দ্রে বিশেষ বাহিনী মোতায়েন : পুলিশ সুপার
লালমোহনের তেঁতুলিয়া নদীর চরে নির্মাণ হচ্ছে দৃস্টিনন্দন পার্ক

ভোলার লালমোহনের নাজিরপুর সংলগ্ন তেঁতুলিয়া নদীর চরে দৃস্টিনন্দন পার্ক স্থাপনের পরিকল্পনা করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। চরে যাতায়াতের জন্য বেইলি ব্রিজসহ বিভিন্ন অবকাঠামো গড়ে তোলা হবে। চরের মাঝে নতুন এ পরিকল্পনা লালমোহনের বিনোদন প্রেমিদের জন্য ভিন্ন মাত্রা পাবে বলে মনে করেন এমপি শাওন। এজন্য মঙ্গলবার দুপুরে এমপি শাওন নাজিরপুর এলাকায় গিয়ে পার্কের স্থান পরিদর্শন করেছেন।
এসময় তিনি বলেন, দেশের শিশু কিশোরদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও ভ্রমণের মাধ্যমে মেধা বিকাশের জন্য শিশু পার্কসহ নানাবিধ উন্নয়ন করেছে আওয়ামীলীগ সরকার। তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের লেখাপড়ার পাশাপাশি চিত্ত বিনোদন খূবই গুরুত্বপূর্ণ বিষয়। শরীর ও মনকে সতেজ রাখতে চিত্ত বিনোদনের গুরুত্ব অপরিহার্য। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বহু অবকাঠামো উন্নয়নের প্রকল্প হাতে নিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, উপজেলা প্রকৌশলী বিল্লাল হোসেন প্রমুখ।
