মনপুরায় করোনা রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবা চালু

ভোলার মনপুরায় অসহায়-গরীব করোনা আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবা চালু করা হয়েছে। জার্মান বাংলা ফাউন্ডেশ ও স্টেপ্স টু এসডিজিজ’র সহযোগিতায় এই সেবা প্রদান করবে মনপুরা ডায়াগনস্টিক সেন্টার। তবে সামর্থ্যবানরা ফি দিয়ে এই সেবা নিতে হবে। বৃহস্পতিবার দুপুর ১ টায় উপজেলার মনপুরা ডায়াগনস্টিক সেন্টারে এই অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়। এ ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ. কে. এম শাহজাহান মিয়া ও হাজিরহাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি এম. আলমগীর হোসেন, উপজেলা যুগান্তর প্রতিনিধি ও প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ জুয়েল, ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ফারেজ সামি, মনপুরা উপজেলা ছাত্রলীগ সভপাতি সামছুদ্দিন সাগর, সাধারণ সম্পাদক মোঃ সুমন ফরাজীসহ অন্যান্যরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।