সাংবাদিক সম্রাটের মায়ের ইন্তেকাল।। বিভিন্ন মহলের শোক

ভোলার কুঞ্জেরহাট স্বাস্থ্য ক্লিনিক এর ডাক্তার মাহাতাব উদ্দিন ও শম্ভুপুর ইউনিয়ন পরিষদের সচিব মেজবাহউদ্দিন সম্রাটের মা ও মরহুম আবুল কাশেম মাস্টার এর স্ত্রী ময়ফুল বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ৭ মে ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে তার মৃত্যুতে ভোলার বাণী পরিবার, ভোলা জেলা ইউপি সচিব সংগঠন, বোরহান উদ্দিন প্রেসক্লাবসহ বিভিন্ন মহল শোক জানিয়েছেন।
বুধবার (১৬ জুন) রাত ১২টা ৪৫মিঃ এর সময় তাহার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ বেলা ১১ টায় মরহুমার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
