ভোলায় ‘মানবতা ব্লাড ডোনেশন ও সেচ্ছাসেবী সংগঠন’ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  

ভোলায় মানবতার কল্যাণে নিয়োজিত অরাজনৈতিক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘মানবতা ব্লাড ডোনেশন ও সেচ্ছাসেবী সংগঠন’ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (১২ জুন)  সকাল ১১টায় ভোলা সদর উপজেলার ভেলুমিয়ায় মানিক মিয়া আইডিয়াল কলেজের হল রুমে মানবতা ব্লাড ডোনেশন ও সেচ্ছাসেবী সংগঠন এর আয়োজনে আলোচনা সভার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

এতে সংগঠনের সভাপতি তানজিদুল আজম জুবায়ের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিক মিয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ ইব্রাহিম খলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার ভেলুমিয়া শাখার কর্মকর্তা মোঃ বাবুল আহমেদ।

অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, মানবতা ব্লাড ডোনেশন ও সেচ্ছাসেবী সংগঠন একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সংগঠনটি করোনা কালীন সময়ে উপজেলার বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক প্রচারনায় লিফলেট ও মাস্ক বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এবং গত এক বছরে ১২০ জনেরও অধিক অসহায় রোগীদের রক্তের ব্যবস্থা করে দিয়েছে। এসময় সংগঠনের এ ধারাবাহিকতা বজায় রাখতে সংগঠনের নেতৃবৃন্দের কাছে আহবান জানান বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম জুবায়ের তামিম, সহ- সভাপতি মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাবর আজম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রাফিজা স্মৃতি, শিক্ষা বিষয়ক সম্পাদক সাথী আক্তার, সহ সভাপতি মোঃ ইয়ামিন, প্রচার সম্পাদক সাব্বির রুম্মান, মেঘলা জাহান, ইউনিয়ন প্রতিনিধি ওমর ফারুক বিপ্লবসহ সংগঠনের শীর্ষস্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, সংগঠনের প্রতিষঠাতা সভাপতি এইচ এম জুবায়ের তামিম এর হাত ধরে মানবতার সেবার ব্রত নিয়ে গেল বছরের এই দিনে সংগঠনটির পথ চলা শুরু হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।