এই নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে: মেজর হাফিজ
ভোলায় স্বেচ্ছাসেবকললীগের উদ্যোগে শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে ভোলায় স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আছর নামাজের পর শহরের হাটখোলা মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ১/১১ এর অবৈধ ও অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের আমলে হয়রানি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই তিনি গ্রেফতার হোন এবং দীর্ঘ প্রায় ১১ মাস কারাগারে থাকার পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং দেশবাসীর আন্দোলনের মুখে ২০০৮ সালের এই দিনে তিনি সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্দেশনায় (১১ জুন) শুক্রবার বিকাল ৫ টার সময় আছর নামাজ বাদে ভোলা হাটখোলা জামে মসজিদে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সীমিত পরিসরে, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ভোলা জেলা স্বেচ্ছাসেবকলীগ। এই সময় সংগঠনের সকল ইউনিটের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
