চরফ্যাশনে ছাবেরা ফাউন্ডেশনের উদ্যোগে জরুরী ঔষধ স্টীলের আলমারি প্রদান

চরফ্যাশনে ছাবেরা ফাউন্ডেশনের উদ্যোগে জিন্নাগর ইউনিয়নের দৌলতখান পাড়া কমিউনিটি ক্লিনিকে জরুরী ঔষধ ও স্টীলের আলমারি প্রদান করা হয়েছে। বুধবার (৯জুন) সকাল ১০ টায় দিকে চরফ্যাশন উপজেলার জিন্নাগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ ছাবেরা ফাউন্ডেশনের অফিস সংলগ্ন মাঠে এ ঔষধ ও স্টীলের আলমারি প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে জরুরী ঔষধ ও স্টীলের আলমারি প্রদান করেন ছাবেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মেজবাহ উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ^াস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোভন বসাক, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবিরসহ ছাবেরা ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ।
