বাংলা হবে আফগান, আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান : মেজর হাফিজ
ওয়াটারলর্ড কালা জাহাঙ্গিরসহ তিন দস্যু অস্ত্রসহ আটক

ভোলার দৌলতখাঁন উপজেলার মদনপুর চর থেকে জলদস্যুদের ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্রসহ ৩ জলদস্যুকে আটক করেছে কোষ্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে জলদস্যুদের থেকে সোমবার এসব অস্ত্র উদ্ধার করা হয়।
কোষ্টগার্ড এর পক্ষ থেকে জানিয়েছেন, সেখান থেকে দুইটি দেশি তৈরি একনলা বন্দুক, দুটি রামদা, ছোট দুটি হাত করাত জব্দ করা হয়। এসব অস্ত্রের আস্তানায় পৌঁছাতে কোষ্টগার্ড সদস্যদের খুব বেগ পেতে হয়েছে বলেও জানা যায়। মদনপুর চরটি ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মেঘনা নদীর মাঝামাঝি স্থানে অবস্থিত।
