ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা উপলক্ষ্যে ভোলায় সংবাদ সম্মেলন
ভোলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে, ভোলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা অনুর্ধ্ব ১৭ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। (৬জুন) রবিবার বিকাল ৩টায় ভোলা পুলিশ লাইন্স মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে, জাতীয় পতাকা ও বেলুন উরিয়ে টুর্নামেন্ট এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী।
এসময় আরো উপস্থিথ ছিলেন পুলিশ সুপার সরকার মোঃ কায়সার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,জেলা ক্রীড়া অফিসার মোঃ সাপাতুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন, অতিরিক্ত সাধারন সম্পাদক মুনতাসির আলম রবীন চৌধুরী সহ আরো অনেকে।
উদ্বোধনী খেলায় বালক দল বোরহানউদ্দিন উপজেলাকে ভোলা সদর উপজেলা বালক দল ৩-০ গোলে পরাজিত করে। এবং বালিকা দল বোরহানউদ্দিন উপজেলাকে ৫-০ গোলে পরাজিত করে ভোলা সদর উপজেলা বালিকা দল। এ টুর্নামেন্টে ৭ উপজেলা ও এক পৌরসভা সহ মোট ৮টি দল অংশগ্রহন করেন।
