ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা উপলক্ষ্যে ভোলায় সংবাদ সম্মেলন
বোরহানউদ্দিন পৌর বাজার ব্যবসায়ী ও ঘর মালিকদের সাথে আলোচনা

বোরহানউদ্দিন পৌর বাজার ব্যবসায়ী ও ঘর মালিকদের সাথে বাজারের শৃংখলা ফিরিয়ে আনা, গণ শৌচাগার নির্মাণ, অবৈধ দখল মুক্ত ফুটপাত, নৈশপ্রহরী নিয়োগ, ক্লোজ সার্কিট কেমেরা স্থাপন, নির্দিষ্ট স্থানে যানবাহন পার্কিং, যানজট মুক্ত বোরহানউদ্দিন বাজার গড়ার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। গেস্ট অফ অনার ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান। সহকারী কমিশনার (ভূমি) সোয়াইব আহমদ। বোরহানউদ্দিন অফিসার ইনচার্জ (বিপিএম) মোহাম্মদ মাজহারুল আমিন। প্রধান আলোচক ছিলেন বোরহানউদ্দিন বাজার কমিটির আহ্বায়ক মোঃ কায়কোবাদ মিয়া।
